Nikhad Ponno
বাজারে প্রতিদিন ভেজাল আর কেমিক্যাল মেশানো খাবারের খবর আপনাদের মত আমাদেরকেও ভাবিয়ে তোলে। যে খাবার আমরা পরিবারের জন্য চাই, ঠিক সেই খাঁটি ও নির্ভেজাল খাবারগুলো সবার হাতে পৌঁছে দেওয়ার স্বপ্ন থেকেই Nikhad Ponno এর যাত্রা শুরু।
আমরা খুব সহজ নিয়ম মেনে চলি। প্রতিটি পণ্যের গুণগত মান যাচাই করে, মনে মনে শুধু একটা প্রশ্ন করি—“এটা কি নিঃসন্দেহে আমি আমার পরিবারের হাতে তুলে দিতে পারব?”
উত্তরটা যদি ‘হ্যাঁ’ হয়, তবেই সেটা Nikhad Ponno এর পণ্যের ভাণ্ডারে যুক্ত হয়। গত ২ বছরে আমরা এই কাজটাকে শুধু কাজ হিসেবে নয় বরং একটা স্বপ্ন হিসেবে ধরে রেখেছি। প্রতিদিন একটু একটু করে শিখেছি, উন্নতি করেছি, আর চেষ্টা করেছি আগের থেকে আরও ভালো কিছু দিতে ।
ভেজাল বা কৃত্রিম কিছুতে আমরা কখনোই আপস করি না। এটা শুধুই ব্যবসার শর্ত নয় এটি আমাদের ব্যক্তিগত দায়বদ্ধতা। কারণ যে খাবারটা আপনি ঘরে নিয়ে যান, তার সঙ্গে আপনার প্রিয় মানুষের সুস্থতাও জড়িয়ে থাকে ।আর সেই বিশ্বাস রক্ষা করাটাই Nikhad Ponno এর সবচেয়ে বড় দায়িত্ব।
Nikhad Ponno চায় আগের দিনের মতো খাঁটি খাবারের ওপর মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে । আর সেই যাত্রায় আপনাদের সঙ্গী হতে পারাটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। খাঁটি খাবারের প্রতি ফিরে যাওয়ার এই যাত্রায় আপনার বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অর্জন, আর আপনার সন্তুষ্টিই আমাদের এগিয়ে যাওয়ার সাহস জোগায়।